কিশোরগঞ্জ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে শিশু মুন্নি হত্যাকা-ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
দুপুরে স্থানীয় লাহুন্দ ঈদগাহ ময়দানে আয়োজিত সমাবেশে ইউনিয়নের প্রায় সহ¯্রাধিক মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা মুন্নি হত্যার ঘটনায় পুলিশের ভুমিকার তীব্র সমালোচনা করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ বিশাল মিছিল বের হয়ে করগাঁও বাজারে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হক আফরোজ, কটিয়াদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শরাফ উদ্দিন লস্কর পারভেজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ. মালেক, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. আতাহার আলী, স্থানীয় ইউপি সদস্য আ. আলী ও বোরহান উদ্দিন।
করগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল হক হুঁশিয়ার করে দিয়ে বলেন, “মুন্নি হত্যা মামলায় পুলিশের তদন্তের গতি অত্যন্ত মন্থর। হত্যাকা-ে জড়িত অজ্ঞাতনামা অন্যদের সনাক্ত করে তাদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূিচ দেওয়া হবে।”
স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, মামলার আসামীরা এলাকার চিহ্নিত অপরাধী। বিভিন্ন প্রভাবশালী মহলের মদদে তারা বাদীর পরিবারকে হুমকি দিচ্ছে।
গত ১৪ জুন বিকেলে লাহুন্দ গ্রামের লোকমান হোসেনের মেয়ে মুন্নিকে (৭) বাড়ির পাশে খেলা করার সময় ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয় ও তার ডান চোখ তুলে নেওয়া হয়। ওই দিন রাতে পরিবারের সদস্যরা মুন্নির লাশ বাড়ির কাছের একটি ঝোপ থেকে উদ্ধার করে।
এ ঘটনায় নিহত মুন্নির চাচা আব্দুস সালাম বাদী হয়ে একই গ্রামের আব্দুল হামিদ (৩৬), তার শাশুড়ি মনোয়ারা খাতুন (৫০) ও শ্যালিকা কুলসুম আক্তারসহ (৩২) অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে মামলা করেন।
নিহত মুন্নির বাবা লোকমান হোসেন ও মা রুনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুন্নি হত্যার সঙ্গে জড়িতরা চিহ্নিত সন্ত্রাসী। তারা মুন্নির পরনের অলংকারের জন্যই তাকে হত্যা করে। সব আসামীকে পুলিশ এখনও চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার বাদী আব্দুস সালাম অভিযোগ করেন, আসামিদের পরিবারের সদস্য ও সহযোগীরা মামলা তুলে নিতে প্রাণনাশসহ বিভিন্নভাবে তাদেরকে হুমকি দিচ্ছে। এ ঘটনায় কটিয়াদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল হামিদ ও মনোয়ারা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামীদের ব্যাপারেও খোঁজ-খবর নেয়া হচ্ছে।
তদন্ত শেষে অবিলম্বে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মতিউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/্এইচএ/১৯১১ ঘ.
bdnews24