মাগুরা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, হোসেন (৩৫) ও আ. রহিম (২৫)। তারা উপজেলার ঘোড়ানাছ গ্রামের সোবাহান মিয়ার ছেলে।
সোবাহান মিয়া জানান, শুক্রবার বেলা ১২টার দিকে বাড়িতে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বড় ভাই হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন রহিম। এ সময় ছেলেদের উদ্ধার করতে গিয়ে মা আয়শা খাতুনও (৫৫) গুরুতর আহত হন।
সাড়ে ১২টার দিকে দুই ছেলে ও মাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হোসেন ও রহিমকে মৃত ঘোষণা করেন।
আয়শা খাতুনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সোবহান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৬০৩ ঘ.
bdnews24