২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে জাহাজডুবি

চট্টগ্রাম বন্দরে একটি লাইটারেজ জাহাজ ডুবেছে। তবে এতে বন্দরে জাহাজ চলাচলে বিঘœ ঘটছে না বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 05:55 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

চট্টগ্রাম, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে একটি লাইটারেজ জাহাজ ডুবেছে। তবে এতে বন্দরে জাহাজ চলাচলে বিঘœ ঘটছে না বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন। এমভি চট্টগ্রাম নামের জাহাজটি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বহির্নোঙরের আলফা অ্যাংকারেজের কাছে ডুবে যায় বলে জানিয়েছেন বন্দরের সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম। এটি বহির্নোঙরে বিদেশি একটি জাহাজ থেকে ক্লিংকার নিয়ে বন্দরে আসছিল। কী কারণে জাহাজটি ডুবেছে, তাৎক্ষণিকভাবে তার কারণ জানাতে পারেননি ক্যাপ্টেন নাজমুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২৩৫৩ ঘ.