২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩২৪ শিক্ষা কর্মকর্তা বদলি

৩২৪ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাকে বদলি করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 05:18 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩২৪ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাকে বদলি করেছে সরকার। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। ঢাকা বিভাগের ৪৫ জন, চট্টগ্রাম বিভাগের ৩১ জন, খুলনার ২১ জন, রাজশাহীর ৩২ জন, রংপুরের ১৭ জন, বরিশালের নয় জন, সিলেটের নয় জন এবং সম্মিলিতভাবে বিভিন্ন বিভাগের ১৬০ জনকে বদলি করা হয়েছে। এদেরকে আগামী ৩ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২৩১১ ঘ.