২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পাশাপাশি স্থানে সমাবেশ, ১৪৪ ধারা

পরিবহন শ্রমিকদের দুই পক্ষের পাশাপাশি স্থানে সমাবেশকে ঘিরে ঝিনাইদহের আরাপপুর এলাকায় শুক্রবার সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঝিনাইদহ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন শ্রমিকদের দুই পক্ষের পাশাপাশি স্থানে সমাবেশকে ঘিরে ঝিনাইদহের আরাপপুর এলাকায় শুক্রবার সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকালে শহরের আরাপপুরে নিউ একাডেমি হাই স্কুল ও আশপাশের এলাকায় জনসমাগম নিষিদ্ধ করে প্রশাসন। জেলা প্রশাসক (ডিসি) খাজা আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝিনাইদহ মোটর শ্রমিক ইউনিয়নের দুটি পক্ষ তাদের নির্বাচনের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে পাশাপাশি দুটি স্থানে সভা আহ্বান করে। একটি পক্ষ সভা অহ্বান করে আরাপপুরের নিউ একাডেমি হাই স্কুল মাঠে এবং অপর একটি পক্ষ সভা ডাকে পাশের বাসস্ট্যান্ড এলাকায়। অস্থিতিশীল পরিস্থিতি ও সংঘর্ষ এড়াতে ওই এলাকায় শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/এএল/২০৫২ ঘ.