২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ জজকে বদলি

জেলা জজ ও এর সমপর্যায়ের ১২ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বৃহস্পতিবার বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 02:47 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা জজ ও এর সমপর্যায়ের ১২ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বৃহস্পতিবার বদলি করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে সরকার ওই ১২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বগুড়ার বিশেষ জজ মো. আবদুল মতিনকে নড়াইলের জেলা ও দায়রা জজ, টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মহসিন মোল্লাকে জামালপুরের বিশেষ জজ, নড়াইলের জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমানকে যশোরের বিশেষ জজ, ঝালকাঠির জেলা ও দায়রা জজ ফারুক আহাম্মদকে ঢাকার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক, খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শামস-উল-আরেফিনকে ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিশেষ জজ পদে বদলি করা হয়েছে। এছাড়া বগুড়ার প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য মো. মাসদার হোসেনকে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মাহবুব-উল-হককে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ, বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সাদিক গোলাম সারওয়ারকে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম জুলফিকার আলীকে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ, দিনাজপুরের জেলা ও দায়রা জজ মো. আবদুল মজিদকে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, সিলেটের জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হোসাইন হেলালকে বান্দরবানের জেলা ও দায়রা জজ এবং কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ এটিএম মেসবাউদ্দৌলাহকে বগুড়ার প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য পদে বদলি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের জেলা জজ অথবা তার জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে ২৮ জুনের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করতে হবে। একই সঙ্গে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/২০৪৫ ঘ.