২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলায় শৌচাগারের ট্যাঙ্কে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকরে মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

হবিগঞ্জ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবল উপজেলায় শৌচাগারের ট্যাঙ্কে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকরে মৃত্যু হয়েছে। এসময় আরো এক শ্রমিক আহত হন। বাহুবল থানার ওসি আজিজুর রহমান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার চিচিরকোট গ্রামে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাহুবল উপজেলার বসিনা গ্রামের আব্দুস সোবহানের ছেলে আরজু মিয়া (২০) ও মির্জাটুলা গ্রামের জব্বার মিয়ার ছেলে রুবেল মিয়া (২০)। আহত শ্রমিক আব্দুস সালামকে (২৭) বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার মির্জাটুলা গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, বিকালে চিচিরকোট গ্রামের ভিংরাজ মিয়ার বাড়িতে পুরাতন শৌচারগারের ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন তিন শ্রমিক। একপর্যায়ে আরজু মিয়া প্রথমে ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। তিনি ছটফট করতে থাকলে তাকে বাঁচাতে ট্যাঙ্কে নামেন রুবেল মিয়া। তখন তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান। ওসি জানান, এসময় এমফ দু’জনকে বাঁচাতে গিয়ে অপর শ্রমিক সালাম গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২০৩৭ ঘ.