নোয়াখালী, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেমগগঞ্জ উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ দুইজন ‘ডাকাতের’ গুলিতে আহত হয়েছেন।
বুধবার ভোরে কাদিরপুর ইউনিয়নে এ হামলায় আহতরা হলেন আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সালাউদ্দিন (৪০) এবং তার ছোট ভাই সাইফুল ইসলাম পলাশ (৩৫)।
তাদের নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশ সাংবাদিকদের বলেন, মঙ্গলবার পারিবারিক প্রয়োজনে তিনি ব্যাংক থেকে চার লাখ পনের হাজার টাকা তুলে বাড়ি আনেন। ডাকাতরা টাকাপয়সা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়।
কোনো ডাকাতকে তারা চিনতে পারেননি বলেও জানান।
বেমগগঞ্জ থানার ওসি আমিরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্তের পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
কাদিরপুর ইউনয়ন পরিষদ চেয়ারম্যান নূরনবী বলেন, বেগমগঞ্জের পাকমুন্সির হাটে ভোরের দিকে মোটরসাইকেলে ৮/১০ জন শসস্ত্র¿ ডাকত সালাউদ্দিনের বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুট করে।
এক পর্যায়ে তারা সালাউদ্দিন ও তার ভাই সাইফুলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭০৭ ঘ.
bdnews24