২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বুধবার সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 05:46 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

সিরাজগঞ্জ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বুধবার সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত চারজন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ জানান, ভোরে ঢাকাগামী আম বোঝাই একটি ট্রাকের চালক সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন মারা যায়। নিহতরা হলেন, সলংগা থানার আমসারা গ্রামের অটোরিকশা চালক বাদশা (২৫), তাড়াশ উপজেলার আরমান আলী (২২) ও অজ্ঞাতনামা একজন। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন জানান, সকালে সিরাজগঞ্জের কাজিপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানি খোকন (৫৫), একই উপজেলার খুদবান্দি গ্রামের আমজাদ হোসেন (৫০) এবং দুবলাই গ্রামের মতিয়ার রহমান (৫২)। এছাড়া সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগৎগাতি সেতুর ওপর গরুবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাতনামা এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় পৃথক মামলা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১১৪৩ ঘ.