২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি করে পালানোর সময় ২ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজধানীর একটি আবাসিক হোটেলে ঢুকে এক ব্যক্তিকে গুলি করে পালানোর সময় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 05:37 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর একটি আবাসিক হোটেলে ঢুকে এক ব্যক্তিকে গুলি করে পালানোর সময় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে সদরঘাটের হোটেল রিভার ভিউয়ে এ ঘটনা ঘটে। গুলিতে আহত ব্যক্তির নাম আবুল মিয়া (৪০)। গ্রেপ্তার দুই সন্ত্রাসীর নাম জুয়েল ও রফিকুল। কোতয়ালী থানার উপ-পরিদর্শক মো. বশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টার দিকে রিভার ভিউ হোটেলের তৃতীয় তলায় উঠে আবুলকে গুলি করে জুয়েল ও রফিকুল। পালানোর সময় পুলিশ অস্ত্রসহ তাদের আটক করে। তাদের কাছে পাঁচটি গুলিভর্তি একটি পিস্তল পাওয়া যায় জানিয়ে তিনি বলেন, “আহত আবুল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিঠ ও পায়ে দুটি গুলি লেগেছে।” গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে বশির জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/জেকে/১১৩০ ঘ.