গাজীপুর, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড তাজা গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বেগমপুর থেকে সোমবার বিকালে গ্রেপ্তার মো. সোহেল (২৪) এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, বিকাল ৫টার দিকে নিজ বাড়ি থেকে সোহেলকে আটক করা হয়।
এ ব্যাপারে তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৯ ঘ.
bdnews24