২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ভারতীয় কাপড় উদ্ধার, আটক ২

খুলনার বটিয়াঘাটা উপজেলার রূপসা সেতুর টোল প্লাজা এলাকায় একটি ট্রাক থেকে ভারতীয় কাপড়সহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

খুলনা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার বটিয়াঘাটা উপজেলার রূপসা সেতুর টোল প্লাজা এলাকায় একটি ট্রাক থেকে ভারতীয় কাপড়সহ দুইজনকে আটক করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- ট্রাকচালক লুৎফর রহমান (৩২) ও জাভেদ কামাল সুমন (২৫)। র‌্যাব-৬ খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোদাচ্ছের হোসেন সাংবাদিকদের জানান, র‌্যাবের একটি বিশেষ দল সোমবার ভোরে রূপসা সেতুর টোল প্লাজা এলাকায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫০ লাখ টাকার ভারতীয় কাপড় উদ্ধার করে। এসময় লুৎফর ও সুমনকে আটক করা হয়। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় মামলা হয়েছে। কাপড়বোঝাই ওই ট্রাকটি ঢাকা যাচ্ছিল বলে জানিয়েছে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/আরএ/১৭০২ ঘ.