ঝিনাইদহ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শার সাংবাদিক জামাল উদ্দিন হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাংবাদিকরা।
সোমবার সকাল ১১টার দিকে সাংবাদিকরা ঝিনাইদহ প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে।
গত শুক্রবার রাতে যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি নিহত সাংবাদিক জামাল উদ্দীনকে শার্শার কাশীপুর বাজারে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার পর তার একটি চোখ তুলে নেয়। মাদক বিক্রি নিয়ে প্রতিবেদন প্রকাশ তাকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।
ঝিনাইদহে স্থানীয় পোস্ট অফিস মোড়ের মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
এ সময় এক সমাবেশে বক্তৃতা করেন ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি মিজানুর রহদান, সম্পাদক এম রায়হান, সহ-সভাপতি এম সাইফুল মাবুদ, বিমল সাহা প্রমুখ।
বক্তারা অবিরম্বে সাংবাদিক জামাল উদ্দিনের খুনিদের গ্রেপ্তার ও শাস্তি এবং দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা নির্যাতন বন্ধের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৪৪ঘ.
bdnews24