২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক লাঞ্ছনার প্রতিবাদে মাদারীপুরে মৌনমিছিল

পুলিশ নরসিংদীতে এক বিচারককে লাঞ্চিত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 08:38 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

মাদারীপুর, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ নরসিংদীতে এক বিচারককে লাঞ্চিত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতি। সোমবার সকাল ১০টায় মাদারীপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জজ কোর্ট চত্বরে মানববন্ধন ও মৌন মিছিল করেন আইনজীবীরা। গত রোববার নরসিংদী জেলা জজ আদালতের প্রধান ফটকে পুলিশের হাতে লাঞ্ছিত হন বিচারক মো. ইমান আলী শেখ। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের ওসিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সোমবার সকাল ১০টায় জজ কোর্ট চত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর আদালত প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেন আইনজীবীরা। এ সময় এক সমাবেশে বক্তৃতা করেন জেলা বারের সভাপতি আইনজীবী ওবাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক আইনজীবী জাফর আলী মিয়া, পিপি আইনজীবী সুর্জিত চ্যার্টাজী বাপ্পী প্রমুখ। সমাবেশে দোষী পুলিশদের শাস্তি দাবি জানান বক্তারা। সমাবেশে যোগ দিয়ে আইনজীবীদের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন জেলার বিশিষ্ট ব্যক্তিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৩৩ঘ.