২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে মানববন্ধন

বাংলাদেশে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের অনুপ্রবেশ প্রতিহত করার আহ্বান জানিয়ে কক্সবাজারে মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 11:41 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

কক্সবাজার, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের অনুপ্রবেশ প্রতিহত করার আহ্বান জানিয়ে কক্সবাজারে মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধন রোববার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে। মানববন্ধনে বক্তারা বলেন, “রোহিঙ্গাদের কারণে কক্সবাজারবাসী অস্থিত্বের সংকটে পড়েছেন।” রোহিঙ্গাদের প্রতিহত করতে দেশপ্রেমিক কক্সবাজারবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বক্তারা যে কোনো উপায়ে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও কক্সবাজারে অবস্থানকারী রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সরকারের প্রতি আহবান জানান। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, দৈনিক কক্সবাজার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আইনজীবী আয়াছুর রহমান, অধ্যাপক এম এ বারী, সাংবাদিক তোফায়েল আহমদ ও সুজন সম্পাদক মাহবুবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৩৯ ঘ.