২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজধানীর মিরপুর থেকে অজ্ঞাতনামা এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর থেকে অজ্ঞাতনামা এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বরের সি ব্লকে গ্লোরি স্কুলের পেছনের গলি থেকে লাশটি উদ্ধার করা হয়। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তিনি বলেন, সকালে পাঁচ ও আট নম্বর সংযোগ সড়কের পাশে প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৬০০ ঘ.