নারায়ণগঞ্জ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতনভাতা বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে নারায়ণগঞ্জের কাচপুরের শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বেতন বৃদ্ধির দাবিতে কাঁচপুরে কর্মবিরতি পালন ও সমাবেশ করেছে সিনহা গ্রুপের গার্মেন্ট, নিটিং, ফিনিশিং ও বায়িংয়ের শ্রমিকরা।
সিনহা ওপেক্স গ্র“পের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার শ্রমিক কাজ করে।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আজহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকরা তাদের প্রতিষ্ঠান চত্বরেই বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বিক্ষোভের পর দুপুরে কর্মবিরতি পালন করে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কর্মস্থল ত্যাগ করে বলে তিনি জানান।
এ কারখানায় বিভিন্ন দাবিতে গত মাসে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৪১ ঘ.
bdnews24