২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

নড়াইল সদর উপজেলায় চিত্রা নদী থেকে অজ্ঞাতনামা (৪৫) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 08:25 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

নড়াইল, জুন ১৪, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলায় চিত্রা নদী থেকে অজ্ঞাতনামা (৪৫) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লস্করপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিত্রা নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৪২২ ঘ.