২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 07:15 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

নেত্রকোনা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অতীতপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে শাবনূর (১১) নামের ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। সে অতীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। শাবনুরের বাবা জাহাঙ্গীর আলম জানান, বুধবার বিকালে শাবনুর মাঠ থেকে গরু আনতে যায়। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় রাতভর খোঁজাখুজি করে সকালে পাটক্ষেতে লাশ পাওয়া যায়। বারহাট্টা থানার ওসি সুলতান মাহমুদ বলেন, আলামত দেখে নিশ্চিত হওয়া গেছে এক বা একাধিক দুর্বৃত্ত ধষর্নের পর শাবনূরকে অস্ত্রের আঘাতের হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৩১৩ ঘ.