নোয়াখালী, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেপরোয়া গাড়ি চালানো বন্ধের দাবিতে বুধবার বেগমগঞ্জ-লক্ষ্মীপুর সড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয় জনতা।
সকাল ৭টা থেকে সড়কের উপর টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ও ইটের টুকরা ফেলে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ লোকজন। এতে সড়কের দুইপাশে বিশাল যানজট সৃস্টি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।
গত মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জের বাংলা বাজারে যাত্রীবাহী আধুনিক পরিবহণের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত ও ৭ জন আহত হয়। এর জের ধরেই স্থানীয় লোকজন বেগমগঞ্জ-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে।
সকাল ১১টার দিকে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে আন্দোলকারীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।
ফলে বেলা ১২টা দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
বেগমগজ্ঞ থানার ওসি আমিরুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এইচএ/১৮৩৫ ঘ.
bdnews24