২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাস-টেম্পু সংঘর্ষে নিহত ১

মাদারীপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও টেম্পুর সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে টেম্পু চালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 08:51 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

মাদারীপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও টেম্পুর সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে টেম্পু চালক। বুধবার বেলা ১২টার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের চরগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত নাজমুল হোসেন (২৫) বরিশালের গৌরনদী উপজেলার চাদশি গ্রামের আবদুল হক হাওলাদারের ছেলে। তিনি সুপার ম্যাক্স কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। মাদারীপুুর থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোকাল একটি বাস এবং টেম্পুর সংঘর্ষে নাজমুল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৪৪৫ ঘ.