২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কালোবাজারে’ ট্রেনের টিকেট, আটক ১০

রাজশাহীতে কালোবাজারে ট্রেনের টিকেট বিক্রির অভিযোগে ১০ জনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 04:43 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

রাজশাহী, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে কালোবাজারে ট্রেনের টিকেট বিক্রির অভিযোগে ১০ জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়। এরা হলেন নগরীর শিরোইল কলোনীর ইকবাল হোসেন, শাহীন আলম, রহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম, সিদ্দিক, হাবিব, শামীম হোসেন, বাদশা, রবিউল এবং নতুন বিলসিমলা এলাকার আয়নাল হক। র‌্যাব-৫ এর স্কোয়াড্রন লিডার কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে টিকেট কেনার জন্য ক্রেতা সেজে র‌্যাব সদস্যরা স্টেশনে যান। ট্রেনে আসন দেওয়ার কথা বলে ‘কালোবাজারিরা’ তাদের কাছে বেশি টাকা দাবি করে। র‌্যাব সদস্যরা তাতে রাজি হলে তারা টিকেট নিয়ে আসে এবং হাতেনাতে আটক হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানিয়েছেন এই র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.