২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৪৮ ঘণ্টার ট্রাক ধর্মঘট শুরু

হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই ট্রাক শ্রমিকের নিঃশর্ত মুক্তি এবং টার্মিনাল নির্মাণসহ পাঁচ দফা দাবিতে সিলেটে ট্রাক ধর্মঘট শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 06:04 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

সিলেট, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই ট্রাক শ্রমিকের নিঃশর্ত মুক্তি এবং টার্মিনাল নির্মাণসহ পাঁচ দফা দাবিতে সিলেটে ট্রাক ধর্মঘট শুরু হয়েছে। সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন বুধবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার এ ধর্মঘট শুরু করেছে। সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচী দিয়ে দাবি আদায়ে কর্তৃপক্ষকে বাধ্য করা হবে।” ধর্মঘটের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক, চন্ডিপুল এলাকার বিভিন্ন সড়কে আটকা পড়েছে কাঁচামালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী শত-শত ট্রাক। এদিকে শ্রমিকদের পিকেটিংয়ের কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পণ্যবাহী ট্রাক সিলেট নগরীতে প্রবেশ করতে পারছে না। ফলে দূর্ভোগে পড়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্যবাহী ট্রাক চালকরা। ট্রাক শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- গত ২৫ মার্চ নগরীর ক্বীণব্রিজ এলাকায় ছাত্রলীগ কর্মী আলফু আহমদ হাসান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতা আব্দুল বাতির কবির ও আব্দুল হক রিপনের নিঃশর্ত মুক্তি, সিলেটে ট্রাক টার্মিনাল নির্মাণ, বিভিন্ন রোডে বাঁশকল বসিয়ে অবৈধ চাঁদা আদায় বন্ধ, হাইওয়ে পুলিশের চাঁদাবাজি ও কোম্পানীগঞ্জে মালিক সমিতির নামে অবৈধ চাঁদা আদায় বন্ধ করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১৫৩ ঘ.