পিরোজপুর, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মঙ্গলবার ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এরা হলেন তারেক (২৬) এবং তার বন্ধু আওলাদ (২৫)। তারেকের বাড়ি উপজেলার উত্তর শিয়ালকাঠী ও আওলাদের বাড়ি মাটিভাঙ্গা গ্রামে।
ভান্ডরিয়া থানার ওসি মো. মতিউর রহমান বলেন, সন্ধ্যা ৬টার দিকে ভান্ডারিয়া-কাঠালিয়া সড়কে একটি ট্রাক বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24