মাগুরা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবাকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মাগুরা পুলিশ।
সোমবার শহরের চৌরঙ্গীর মোড় থেকে শামীমকে (২৩) গ্রেপ্তার করা হয়।
তার বাড়ি সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বরইচারা গ্রামে।
গত ২৮ মার্চ বাবা হোসেন মোল্যা খুন হওয়ার পর থেকে শামীম পলাতক ছিল বলে পুলিশ জানায়।
মাগুরা সদর থানার এসআই আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গম ভাগাভাগি নিয়ে বাবা ও ছেলের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে শামীম তার বাবাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করেছল।
ওই রাতেই মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোসেন মোল্যা।
এ ঘটনায় শামীমের বড় ভাই আব্দুল্লাহ বাদি হয়ে শামীমসহ আরো দুই ভাই কামাল ও সামাদকে আসামি করে সদর থানায় মামলা করেন।
ওই মামলায়ই শামীমকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৮১৮ ঘ.
bdnews24