ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামলীর এক বাসায় অভিযান চালিয়ে রয়েল বেঙ্গল টাইগারের তিনটি শাবক উদ্ধার করেছে র্যাব।
তিন মাস বয়সী এই বাঘের বাচ্চাগুলো পাচারের অভিযোগে ওই বাসার বাসিন্দা জাহানারা বেগম (৪৭) এবং তার ছেলে জাকির হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদ- দিয়েছেন র্যাবের নির্বাহী হাকিম এ এইচ এম আনোয়ার পাশা।
র্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক রায়হান উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, শ্যামলী ২ নম্বর সড়কের ওই বাসাটি কিছুদন আগে ভাড়া নেন জাহানারার স্বামী আব্দুল কাদের। সোমবার পশুপাখির ক্রেতা সেজে ওই বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা।
“বাসার ভেতরে আমরা বিভিন্ন পশু পাখি রাখার খাঁচা পেয়েছি। এ রকমই একই খাঁচার ভেতরে রয়েল বেঙ্গল টাইগারের বাচ্চাগুলো পাওয়া যায়।”
অভিযানের বিষয়টি টের পেয়ে কাদের আগেই পালিয়ে যায় বলে র্যাব কর্মকর্তাদের ধারণা।
রায়হান বলেন, এই পরিবারটি দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে বণ্যপ্রাণী সংগ্রহ করে দেশের বাইরে পাচার করে আসছিল। দশ বছর আগেও একবার বাঘের বাচ্চাসহ ধরা পড়েছিলেন কাদের।
মা ও ছেলেকে গ্রেপ্তারের পরপরই কারাদ-ের আদেশ দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৫১৯ ঘ.
bdnews24