চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রাস্তার মাথা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে চালকের এক সহকারীর মৃত্যু হয়েছে।
সোমবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. জাহাঙ্গীর (৩০) বান্দরবান জেলার আজিজ নগর এলাকার বাসিন্দা।
সাকতানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্সবাজারগামী একটি ট্রাক রাস্তার মাথা এলাকায় থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। সংঘর্ষে চলন্ত
ট্রাকের চালকের সহকারী জাহাঙ্গীর রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১২২৯ ঘ.
bdnews24