চাঁপাইনবাবগঞ্জ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় জাল রুপি লেনদেনের সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার বিকালে উপজেলার খাশেরহাট এলাকা থেকে কবীর হোসেন (২৮) নামে ওই যুবককে ভারতীয় জাল ৫০ হাজার রুপিসহ গ্রেপ্তার করা হয়।
কবীর শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা।
শিবগঞ্জ থানার ওসি আব্দুস সালাম জানান, রাজশাহী র্যাব-৫ এর একটি দল বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে বিশ্বনাথপুর গ্রামের একটি আম বাগান থেকে ভারতীয় ৫০ হাজার জাল রুপিসহ কবীর হোসেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কবীরকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করে মামলা দায়ের করেছে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৭৫৭ ঘ.
bdnews24