২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নদীতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

গাজীপুর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নদীতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ইমরান হোসেন (১৭) নামে ওই কিশোর উপজেলার পল্লীবিদ্যুৎ দক্ষিণ পাড়া এলাকার মান্নান মিয়ার ছেলে। তিনি চন্দ্রার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়তেন। ইমরানের বাবা মান্নান মিয়া সাংবাদিকদের জানান, ইমরান দুপুরে বন্ধুদের সঙ্গে চান্দাবহ এলাকায় ফুটবল খেলতে যায়। খেলা শেষে বংশী নদী সাঁতরিয়ে পার হওয়ার সময় মাঝপথে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তার লাশ ভেসে উঠলে এলাকাবাসী ইমরানকে উদ্ধার করে। এদিকে কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের (হরিণহাটির) কাউন্সিলর সামশুল আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৌরসভার হরিণহাটি এলাকায় বৃস্পতিবার ভোরে একটি বাড়িতে গ্যাসের পাইপ লাইন বিস্ফোরিত হয়ে আট মাসের এক শিশু দগ্ধ হয়ে মারা গেছে। লক্ষ্মী রাণী নামে ওই শিশু হেলাল উদ্দিনের বাড়ির ভাড়াটিয় লিটন বাবুর মেয়ে। আগুনে লিটন ও তার স্ত্রী রেখা রাণীও আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১২১ ঘ.