রাজবাড়ী, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতা সৃষ্টির আশঙ্কায় রাজবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে শহরে মিছিল করার পর পরই রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- পাংশা থানা শিবিরের সভাপতি ফারুক হোসেন, হাফেজ মো. শিহাবউদ্দিন ও তার ভাই শাহিনুল ইসলাম এবং মাসুদুল হক।
সদর থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান সাংবাদিকদের জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামী ছাত্র শিবির জামায়াত নেতাকর্মীদের মুক্তির দাবিতে শহরের মিছিল বের করে।
পরে নাশকতা সৃষ্টির আশঙ্কায় বিকেল ৫টায় রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯৫১ ঘ.
bdnews24