টাঙ্গাইল, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার নাগরপুর উপজেলার বনগ্রাম, সিংজোড়া ও চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামে বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহতরা হলো- নাগরপুর উপজেলার বনগ্রাম দক্ষিণ পাড়ার শামছুল হক (২৫), সিংজোড়া গ্রামের কুদরত আলি (৫০) ও চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে আবদুল্লাহ (১২)।
নাগরপুর থানার ওসি সালাউদ্দিন মিয়া সাংবাদিকদের জানান, বিকেল ৩টায় বাড়ির পাশে ক্ষেতে কাজ করার সময় শামসুল হক ও কুদরত আলি বজ্রপাতে মারা যান।
আবদুল্লাহও ক্ষেতে কাজ করার সময়ই মারা যায়।
এ সময় আহত ৮ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯৩৬ ঘ.
bdnews24