চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে স¤প্রসারণ কাজ পুরোপুরি শেষ হবে না আশঙ্কা প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “বর্ষাকালে কাজের গতি কম। কিছুই করার নেই। আাগমী বছরের ডিসেম্বরের মধ্যে মহাসড়ক স¤প্রসারণের কাজ শেষ করা না গেলেও বেশিরভাগ হয়ে যাবে।”
বন্দরনগরীর আগ্রাবাদ হোটেলে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) যৌথ আয়োজনে ‘প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট’ শীর্ষক আঞ্চলিক ওয়ার্কসপে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন ওবায়দুল কাদের।
যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পর্যটনে পৃথিবীর সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে। এ সব এলাকাকে পর্যটন অঞ্চল হিসেবে গড়ে তুলতে পারলে শুধু বাংলাদেশি নয়, বিদেশিদেরও আকর্ষণ করা যাবে।
এ জন্য আইডিবি’র কাছে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ৯০ থেকে ১০০ কিলোমিটার সড়ক পথকে ১৮ থেকে ৩০ ফুট স¤প্রসারণে সহযোগিতা প্রত্যাশা করেন যোগাযোগমন্ত্রী।
আগামী ডিসেম্বর- জানুয়ারির মধ্যে চট্টগ্রাম শহরকে কেন্দ্র করে শাটল ট্রেন সার্ভিস চালু করা হবে বলে জানান ওবায়দুল কাদের।
ওয়ার্কসপে অন্যদের মধ্যে অর্থমন্ত্রণালয়ের ইআরডির অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজিম, আইডিবি’র আঞ্চলিক পরিচালক আহমেদ সালেহী হারেরী প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এএইচ/২১৫৬ ঘ.
bdnews24