২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগার থেকে ২ আসামির পলায়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে হত্যা মামলার দুই আসামি পালিয়ে গেছেন। দায়িত্বে অবহেলার অভিযোগে প্রধান কারারক্ষীসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে হত্যা মামলার দুই আসামি পালিয়ে গেছেন। দায়িত্বে অবহেলার অভিযোগে প্রধান কারারক্ষীসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার সকালে বন্দীদের রোলকল করার সময় দুই আসামি কম থাকার বিষয়টি ধরা পড়ে বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তবে আসামিরা কীভাবে পালিয়েছে সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি কারা কর্তৃপক্ষ। এ ঘটনায় তিন ব্রাহ্মণবাড়িয়ার কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর গ্রামের আবুল কাশেম বেপারির ছেলে জসিম উদ্দিন বেপারি (২৬) ও সদর উপজেলা শ্রীরামপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে মনির হোসেন মনু (২১)। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপ-কারামহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. ফজলুর রহমান ঘটনা তদন্তে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে যান। পরে তিনি সাংবাদিকদের জানান, এ ঘটনায় প্রধান কারারক্ষী মো. নাসির উদ্দিন, কারারক্ষী মো. আওলাদ হোসেন, মো. খায়রুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে আসামিরা কীভাবে পালালো সে বিষয়ে মন্তব্য করতে চাননি ডিআইজি প্রিজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৩৩ ঘ.