২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধের মান ঠিক না থাকলে লাইসেন্স বাতিল: প্রতিমন্ত্রী

গুণগত মানসম্পন্ন ওষুধ তৈরি না করলে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল করা হবে বলে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 04:34 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুণগত মানসম্পন্ন ওষুধ তৈরি না করলে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল করা হবে বলে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। সোমবার জাতীয় সংসদে সালমা ইসলামের জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মানোযোগ আকর্ষণের নোটিশের জবাবে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রতিমন্ত্রী। ভেজাল ও নকল ওষুধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নোটিশে বলা হয়, দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ প্রস্তুতকারকের পাশাপাশি নিুমানের ওষুধ প্রস্তুতকারী অনেক কারখানাও উৎপাদন চালিয়ে যাচ্ছে। অভ্যন্তরীণ বাজারে তারা রমরমা ব্যবসাও করছে। এ নোটিশের জবাবে মজিবুর রহমান ফকির বলেন, ভেজাল ও নি¤œমানের ওষুধ তৈরির অপতৎপরতা রোধে সরকার মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন ওষুধ কোম্পানির এক হাজার ৬০০টিরও বেশি ওষুধের নমুনা সংগ্রহ করেছে ওষুধ প্রশাসন পরিদপ্তর। “মানসম্পন্ন ওষুধ তৈরি না করায় ৬০-৬৫টি ওষুধ কোম্পানির মধ্যে ১৪টির লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে। বাকিগুলোর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।” মানসম্পন্ন ওষুধ তৈরিতে ব্যর্থ হলে তাদের লাইসেন্সও বাতিল করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএইচ/এইচএ/২২৩০ ঘ.