২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু: আরো সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক অঙ্গন থেকে পাওয়া সহায়তাকে ‘অপ্রতুল’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জন্য আরো সহায়তা প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক অঙ্গন থেকে পাওয়া সহায়তাকে ‘অপ্রতুল’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জন্য আরো সহায়তা প্রয়োজন। সোমবার সন্ধ্যায় বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মহাসচিব মিশেল শারো গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে তিনি এ আহ্বান জানান। প্রধামন্ত্রী বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের আরো আন্তর্জাতিক সহায়তা দরকার। এজন্য এখন পর্যন্ত যে আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাচ্ছে- তা অপ্রতুল এবং অর্থ ছাড় প্রক্রিয়া মন্থর। প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব বিজন লালদেব বৈঠক শেষে আলোচনার বিভিন্ন দিক সাংবাদিককে অবহিত করেন। বিজন লালদেব জানান, প্রধানমন্ত্রী সাক্ষাতকালে বলেছেন জলবায়ুর পরিবর্তনের জন্য বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ। কিন্তু জলবায়ুর পরিবর্তনের জন্য বাংলাদেশের মতো দেশগুলো দায়ী নয়। বর্তমান সরকারের সময়ে পানিবাহিত রোগ কমাতে জনসচেতনা বৃদ্ধি, উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী নির্মাণ, নদীর নাব্যতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবেলা আধুনিকায়নের বিষয়গুলো প্রধানমন্ত্রী উল্লেখ করেন। আওহায়ার আগাম সতর্কীকরণে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে উল্লেখ করে মিশেল শারো বলেন, এতে করে ক্ষয়ক্ষতি অনেক কমে গেছে। বিভিন্ন জায়গায় বাংলাদেশকে উদাহরণ হিসাবে উপস্থাপন করার কথাও উল্লেখ করেন তিনি। সাক্ষাতকালে মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান ও প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২২০৪ ঘ.