খাগড়াছড়ি, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র সশস্ত্র শাখা শান্তি বাহিনীর সাবেক সদস্য অমলেন্দু চাকমা সোমবার দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।
বিকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে তিনি গুলিবিদ্ধ হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
সম্প্রতি অমলেন্দু চাকমা (৬৫) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান।
রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিকালে তবলছড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে দু’জন মোটরসাইকেল আরোহী খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
অমলেন্দু চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র সশস্ত্র শাখা শান্তি বাহিনীর সাবেক সদস্য ছিলেন বলে তিনি নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩১ ঘ.
bdnews24