২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ জুন চট্টগ্রামে ভারতীয় চলচ্চিত্র উৎসব

চট্টগ্রামে দু’দিনব্যাপী ভারতীয় চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৮ জুন থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দু’দিনব্যাপী ভারতীয় চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৮ জুন থেকে। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর থিয়েটার ইন্সটিটিউটে এ উৎসব শুরু হবে। উৎসবের উদ্বোধন করবেন বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। উৎসবে শুক্রবার চারটি ও শেষ দিন শনিবার চারটি করে ভারতের বিভিন্ন ভাষার মোট আটটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/১৮২০ ঘ.