২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নৌকাডুবি: এনজিওকর্মী নিহত

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে নৌকাডুবিতে এক এনজিও কর্মী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 10:43 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

সিরাজগঞ্জ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে নৌকাডুবিতে এক এনজিও কর্মী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় যমুনা নদীর তারাকান্দির পশ্চিমে এ ঘটনা ঘটে। নিহত শোয়েবা আক্তার রোজী (৩৮) কেয়ারের অর্থায়নে পরিচালিত ‘সৌহার্দ্য’ প্রকল্পের মাঠকর্মী। কাজিপুর থানার উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, সকাল ১০টার দিকে একটি ইঞ্জিন চালিত নৌকায় ১৩ জন যাত্রী নিয়ে কাজিপুরের শুভগাছা ঘাট থেকে পানাগাড়ি ঘাটে যাচ্ছিল। তারাকান্দির পশ্চিম এলাকায় পানির প্রবল তোড়ে নিচের কাঠ খুলে নৌকাটি তলিয়ে যায়। এ সময় অপর একটি নৌকার যাত্রীরা ডুবে যাওয়া নৌকার ১২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে। তবে রোজী পানিতে ডুবে ঘটনান্থলেই মারা যান। নিহতের লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩৩ ঘ.