২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনাও পেল নতুন বিভাগীয় কমিশনার

বরিশালের পর খুলনাতেও নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। ওই পদে নিয়োগ পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক অতিরিক্ত সচিব আব্দুল জলিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 02:54 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের পর খুলনাতেও নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। ওই পদে নিয়োগ পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক অতিরিক্ত সচিব আব্দুল জলিল। জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে রোববার এ নিয়োগ দিয়েছে। অপর এক আদেশে খুলনার বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মশিউর রহমানকে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এরআগে একইদিন বরিশালের বিভাগীয় কমিশনার পদে কর্মরত অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমকে বদলি করা হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে। বরিশালের নতুন বিভাগীয় কমিশনার হয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নূরুল আমিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০৫৮ ঘ.