২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত স্থানান্তরে সংসদে বিল

জেলা শহরের বাইরে যে কোনো স্থানে মুখ্য বিচারিক হাকিম আদালতসহ অন্যান্য বিচারিক হাকিম আদালত স্থানান্তর করতে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের বাইরে যে কোনো স্থানে মুখ্য বিচারিক হাকিম আদালতসহ অন্যান্য বিচারিক হাকিম আদালত স্থানান্তর করতে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। জাতীয় সংসদের রোববারের অধিবেশনে ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১২’ উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের পক্ষে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। পরে ৩০ দিনের মধ্যে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর বিল ১৯৯৮’ এর সংশোধনের জন্য এ বিলটি উত্থাপন করা হয়েছে। ফৌজদারি কার্যবিধিতে বিচারিক হাকিম আদালত জেলা শহরের বাইরে অন্যত্র স্থানান্তরের বিষয়ে কোনো বিধান নেই। উত্থাপিত বিলটি আইনে পরিণত হলে সরকার প্রয়োজনে আদালত জেলা শহরের বাইরে স্থানান্তর করতে পারবে। এর পরপরই আইন প্রতিমন্ত্রী কামরুল ‘ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১২’ উত্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০৪৭ ঘ.