২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অবৈধ লুব্রিকেন্ট পরিশোধন কারখানায় আগুন

সাভারে একটি লুব্রিকেন্ট কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

সাভার, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে একটি লুব্রিকেন্ট কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শনিবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকার যাদুরচর মহল্লায় ‘শাফিন লুব্রিকেন্ট’ নামে ওই পোড়া লুব্রিকেন্ট পরিশোধন কারখানায় আগুন লাগে। সাভার দমকল বাহিনীর সহকারী কর্মকর্তা পারভেজ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টায় যাদুরচর এলাকার ওই কারখনায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিড়ি-সিগারেটের আগুন থেকেই এ অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকা-ের পর কারখানার কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি উল্লেখ করে তিনি জানান, কারখানাটি অনুমোদন নেই। সাভার মডেল থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কারখানাটিতে তালা ঝুলিয়ে দেওয়া হবে। এদিকে দুপুরে কারখানটির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা-পল্লী বিদ্যুত সমিতির-১ এর উপ-মহাব্যবস্থাপক ইমরুল হোসেন ভূইয়া। এ ব্যাপারে কারখানার মালিক সিরাজুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭৪৩ ঘ.