২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের মাস্তায় এক সড়ক দুর্ঘটনায় এক বাসযাত্রী নিহত এবং ১০ বাসযাত্রী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 07:17 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

গাইবান্ধা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের মাস্তায় এক সড়ক দুর্ঘটনায় এক বাসযাত্রী নিহত এবং ১০ বাসযাত্রী আহত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনায় নিহত যাত্রীর নাম লুৎফর রহমান (৫০)। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় তার বাড়ি। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) দুলাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে লালমনিরহাটগামী নিউ স্পেশাল জনতা এক্সপ্রেস পরিবহনের একটি বাসকে একটি ট্রাক সকাল ৭ টার দিকে মহাসড়কের গোবিন্দগঞ্জের মাস্তা এলাকায় ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে এক বাস যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ বাসযাত্রী। তিনি জানান, পুলিশ আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩২১ ঘ.