চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর বাজার থেকে এক হাজার ৬০০ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার তোফায়েল আহমেদ (২০) উপজেলার রশীদাপাড়া গ্রামের মো. শামসুল ইসলামের ছেলে।
শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লে. কমান্ডার মো. নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোহাগাড়া বাজারে একটি এটিএম বুথের সামনে থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তোফায়েলের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এইচএ/২০৩৩ ঘ.
bdnews24