২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি’র গ্রীষ্মকালীন ছুটি শুরু শনিবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে শনিবার থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 02:31 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে শনিবার থেকে। আগামী ৩০ জুন পর্যন্ত টানা এ ছুটিতে চবি’র সব ক্লাস বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মো. ফরহাদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছুটি শেষে আগামী ১ জুলাই বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। দীর্ঘ এ ছুটির সময় নগরী থেকে ক্যাম্পাসে কোনো শাটল ট্রেন চলাচল করবে না। আগামী ১ জুলাই থেকে যথাযথ সময়ে শাটল ট্রেন চলাচল করবে বলে জানান এই কর্মকর্তা। চবি’র ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান জানান, দাপ্তরিক কাজ ও কেন্দ্রীয় গ্রন্থাগার বন্ধ থাকবে ৯ থেকে ১৬ জুন পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এইচএ/২০২৫ ঘ.