২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩তম বিসিএস: প্রতি পদের বিপরীতে ৪৬ জন

৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। এবার প্রতি পদের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪৬ জন চাকরিপ্রত্যাশী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। এবার প্রতি পদের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪৬ জন চাকরিপ্রত্যাশী। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ১৪২টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়েছে। চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে এবার এক লাখ ৯৩ হাজার ৫৯ প্রার্থী এ পরীক্ষা দিয়েছেন বলে জানান তিনি। এবার ঢাকায় ৮৪টি, রাজশাহীতে ২৭, চট্টগ্রাম ১১, খুলনা ১০, বরিশাল চার ও সিলেটের ছয়টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, মোবাইল ফেন বা অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগের যন্ত্রপাতি নেওয়া নিষিদ্ধ করে পিএসসি। চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ৮ মার্চ থেকে ৭ এপ্রিল অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা নেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করে টাকা জমা দিতে না পারা ১১ হাজার ৫৭৩ জন আবেদনকারীকে আদালতের নির্দেশনা অনুযায়ী গত ২৫ এপ্রিল আবেদন পূরণের সুযোগ দেয় পিএসসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১১২০ ঘ.