২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ১৩ নৌ-ডাকাত আটক, ৮ জনের চোখ উৎপাটন

ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলা থেকে বুধবার ১৩ নৌ-ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ভোলা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলা থেকে বুধবার ১৩ নৌ-ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এরমধ্যে জনতা আট জনের চোখ তুলে নিয়েছে বলে পুলিশ জানিয়েছে। মনপুরা উপজেলার চর নিজাম থেকে করিম বাহিনীর প্রধান করিম (৩৫) ও তার সহযোগী মাঈনুদ্দিনসহ (৩৭) ছয় জন এবং চরফ্যাশনের ভাসান চর থেকে সাত জনকে আটক করা হয়। করিম ও মাইনুদ্দিনকে আশংকাজনক অবস্থায় মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভোলার পুলিশ সুপার বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক ১৩ জনের মধ্যে আট জন নৌ-ডাকাতের চোখ উৎপাটন করেছে বিক্ষুদ্ধ জেলে ও জনতা। এরা সবাই করিম বাহিনীর সদস্য এবং মঙ্গলবার নিহত পাঁচ ডাকাতের সহযোগী বলে জানান তিনি। পুলিশ কর্মকর্তা আরো বলেন, পুলিশের গুলি ও পিটুনিতে পাঁচ নৌ-ডাকাত নিহতের ঘটনায় চরফ্যাশন থানায় তিনটি মামলা হয়েছে। এরমধ্যে একটি অস্ত্র, একটি ডাকাতি এবং একটি হত্যা মামলা। হত্যা মামলায় চরফ্যাশনের ঢালচরের অজ্ঞাত পরিচয় পাঁচশ’ গ্রামবাসীকে আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৩ ঘ.