বরিশাল, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের সামনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব।
বুধবার সকালে প্রেসক্লাব কর্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা।
বক্তব্য রাখেন মো. সাইফুল ইসলাম, সাইদুর রহমান স্বপন, তপন বসু, অপুর্ব লাল সরকার, কে এম আজাদ রহমান, ওমর আলী সানি, প্রবীর বিশ্বাস ননী, ফেরদৌস মোল্লা বাবু, জাহিদুল ইসলাম জাহিদ ও শামিমুল ইসলাম।
বক্তারা গত সোমবার রাতে ঢাকার মহাখালীতে কার্যালয়ের সামনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই সাংবাদিক এবং এক অফিসকর্মীকে ছুরিকাঘাতের নিন্দা জানিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২২ ঘ.
bdnews24