দিনাজপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে বজ্রপাতে একই পরিবারের দুই সদস্যসহ চার জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে বিনোদনগর ইউনিয়নের বোয়ালমারী গ্রামে এবং জয়পুর ইউনিয়নের চামুন্ডা গ্রামের দুটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজিয়া বেগম (৪০), আতিকুল ইসলাম (৩৫), আছিয়া বেগম (৩৭) ও নাইমুল ইসলাম (৮) । এদের মধ্যে আতিকুল ও আছিয়া ভাই-বোন। নিহতদের সবার বাড়ি নবাবগঞ্জ উপজেলায়।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, বজ্রপাতে আব্দুল গফুরের ছেলে নাইমুল ও প্রতিবেশি মনজের আলীর স্ত্রী আছিয়া নিহত হন।
একই সময় জয়পুর ইউনিয়নের চামুন্ডা গ্রামে ঘরের ওপর বজ্রপাতে আমজাদ হোসেনের ছেলে আতিকুল ও মেয়ে আছিয়ার মৃত্যু হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১২০৩ ঘ.
bdnews24