২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায় নারীদের এগিয়ে আসার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

দেশে ব্যবসা-বাণিজ্য স¤প্রসারণে নারীদের আরো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ব্যবসা-বাণিজ্য স¤প্রসারণে নারীদের আরো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, নারীরা ব্যবসা-বাণিজ্যে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন। দেশের অর্থনীতি শক্তিশালী করতে নারীদের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই। মঙ্গলবার বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিডব্লিউসিসিআই) ‘বিডব্লিউসিসিআই-ইষ্টার্ণ ব্যাংক প্রোগ্রেসিভ অ্যাওয়ার্ড, ২০১২’ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডব্লিউসিসিআই সভাপতি সেলিমা আহমেদ। গোলাম কাদের বলেন, দেশে নারীরা ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এজন্য বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের বিশেষ গুরুত্ব ও সহযোগিতা দিচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোও নারী উদ্যোক্তাদের সহযোগিতা দিচ্ছে। তিনি বলেন, দেশ গঠনের কাজে পুরুষদের পাশাপাশি নারীরা যেভাবে এগিয়ে আসছেন, তা প্রশংসনীয়। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। অনুষ্ঠানে দেশের প্রত্যেক বিভাগের একজন করে নারী উদ্যোক্তাকে ‘বিডব্লিউসিসিআই-ইষ্টার্ণ ব্যাংক প্রোগ্রেসিভ অ্যাওয়ার্ড, ২০১২’ দেওয়া হয়। ইষ্টার্ণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার ও বিডব্লিউসিসিআই’র জ্যেষ্ঠ সহ-সভাপতি সঞ্চিতা আহমেদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২১৭ ঘ.