২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর সিটি করপোরেশন দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি

রংপুর সিটি করপোরেশন ঘোষণা বাস্তবায়ন এবং বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

রংপুর, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর সিটি করপোরেশন ঘোষণা বাস্তবায়ন এবং বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাবে কর্মসূচি ঘোষণা করেন সিটি করপোরেশন বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু। কর্মসূচির মধ্যে রয়েছে ৩১ মে শহরে পাঁচ পয়েন্টে গণঅনশন ও গণস্বাক্ষর, ২-৪ জুন বিভিন্ন স্থানে জনসভা এবং ৭ জুন পদযাত্রা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ নবী মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা জামান ববি, ছাত্রনেতা তানভীর আহাম্মেদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৩২ ঘ.